Friday, September 21, 2012

হোমিওপ্যাথির জনক হানিমান



১৭৫৫ সাল এপ্রিলের মধ্যরাতে জার্মানের মিসেন শহরে দরিদ্র পরিবারে জন্মায় এক শিশু। তখনও কেউ কল্পনা করতে পারেনি এই শিশুই একদিন হয়ে উঠবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান জগতে এক নতুন ধারার জন্মদাতা। শিশুটির নাম দেওয়া হয় ক্রিশ্চিয়ান ফ্রিডরিখ সামুয়েল হানিমান্ । হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জন্মদাতা বলা হয় হানেমানকে।

হানিমান্ ছিলেন চার ভাইবোনের মধ্যে তৃতীয়। পিতামাতার প্রথম পুত্র সন্তান। বাবা গডফ্রিড ছিলেন চিত্রকর। তাই বাবার আশা ছিল হানেমান্ বড় হয়ে উঠলে তারই সাথে ছবি আঁকার কাজ করবে। বাবাকে সহযোগিতা করে পরিবারের দরিদ্র অবস্থার উন্নতি করবে।

কিন্তু হানিমান্ -এর আগ্রহ পড়াশোনায়। সে স্কুলে যেতে চায়। বারো বছর বয়সে হানিমান্ ভর্তি হলেন স্থানীয় টাউন স্কুলে। অল্পদিনের মধ্যেই তার অসাধারণ মেধার পরিচয় পেয়ে মুগ্ধ তার স্কুলের শিক্ষকরা।